বুধবার, ১২:১৫ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
দুই মাসের সর্বনিম্ন অবস্থান থেকে বাড়ল তেলের দাম গৌরনদীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে ফিলিং স্টেশন সুপারভাইজার নিখোঁজ, জঙ্গলের পাশে মোটরসাইকেল উদ্ধার ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর

টাঙ্গাইলে লরির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক ও হেলপার নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

টাঙ্গাইলের পৌলীতে সড়ক দুর্ঘটনায় একটি কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়েছেন। আজ শনিবার (২৫ মে) ভোরে কালিহাতী উপজেলার পৌলী ব্রীজের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইন চার্জ মীর মোহাম্মদ সাজেদুর রহমান নয়া দিগন্তকে জানান, ভোর ৫টার দিকে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের পৌলী ব্রীজের দক্ষিণ পাশে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান (যশোর-ট-১১-৪৪৯১) সামনের একটি লরির পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভানের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার ফলে ঢাকাগামী লেনে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com