শুক্রবার, ০৩:১০ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

হাসপাতালে শাহরুখ খান, উদ্বিগ্ন ভক্তরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ৯৭ বার পঠিত

বলিউড সুপারস্টার শাহরুখ খান বুধবার বিকেলে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি হন। হাসপাতাল কর্তৃপক্ষ নিউজ ১৮ কে তার ভর্তির বিষয়টি নিশ্চিত করলেও হাসপাতালে ভর্তির কারণ প্রকাশ করেনি।

প্রাথমিকভাবে জানা গেছে, শাহরুখ খান শারীরিক পানিশূন্যতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং বর্তমানে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তবে তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

এসআরকে হাসপাতালে ভর্তির খবর ছড়িয়ে পড়লে তার ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। বেশ কয়েকজন ভক্ত তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কিং খানের জন্য উদ্বেগ প্রকাশ করেন। একজন ভক্ত লিখেছেন, ‘আশা করি তিনি ভালো আছেন’, আরেকজন লিখেছেন, ‘শীঘ্রই সুস্থ হয়ে উঠুন আমাদের কিং’।

শাহরুখ খান মঙ্গলবার রাতে কেকেআরের আইপিএল ম্যাচে অংশ নেওয়ার পর থেকে গুজরাটে ছিলেন। আইপিএল ২০২৪ এর ফাইনালে খেলার যোগ্যতা অর্জনের জন্য তার দল কলকাতা নাইট রাইডার্স প্লে-অফে জয়ী হওয়ার পর তিনি খুব উচ্ছ্বসিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com