সোমবার, ০৪:৩৯ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

শিয়ালের টানাহেঁচড়া দেখে মাটি খুঁড়ে পাওয়া গেল এক নারী ও দুই শিশুর লাশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৮০ বার পঠিত

ময়মনসিংহের ত্রিশালে শিয়ালের টানাহেঁচড়া দেখে মাটি খুঁড়ে পাওয়া গেলো এক নারী ও দুই শিশুর লাশ। খবর পেয়ে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের কাঁকচর নয়াপাড়া গ্রামে এ লাশের সন্ধান পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে কারো পরিচয় জানা যায়নি। এ ঘটনা এলাকাবাসির মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: হুমায়ুন কবির খবরের সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে একটি শিয়াল গর্ত খুঁড়ে এক শিশুর লাশ নিয়ে টানাহেঁচড়া করছিল। দৃশ্যটি দেখে এলাকাবাসি ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে আরো এক নারী ও এক শিশুর লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে ওই নারী ও দুই শিশুকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ মাটিতে পুঁতে রাখা হয়েছে।

তিনি আরো জানান, নিহত নারীর বয়স আনুমানিক (৩৫) এবং দুই শিশুর মধ্যে একজনের বয়স তিন বছর ও অপরজনের বয়স পাঁচ/ছয় বছর হতে পারে।

স্থানীয়রা জানিয়েছেন, উদ্ধারকৃত লাশগুলো ওই এলাকার বাসিন্দা নয় বলে এখনো পরিচয় জানা যায়নি। ধারণা করা হচ্ছে নিহতরা একই পরিবারের অথবা মা ও দুই সন্তান হতে পারে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পৃথক গর্ত থেকে মধ্যবয়সী এক নারী ও দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এখনো লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। হত্যার কারণ ও লাশের পরিচয় জানতে কাজ করছে পুলিশ।

ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন জানান, নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট করা হবে। এদিকে সিআইডি, পিবিআই, র‌্যাব ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com