বৃহস্পতিবার, ০১:২৫ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

মা হলেন ইয়ামি গৌতম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১১৯ বার পঠিত

বলিউডের পরিচিত মুখ অভিনেত্রী ইয়ামি গৌতম। তিন বছর আগে বিয়ে পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেন তিনি। এবার বিয়ের তৃতীয় বিবাহবার্ষিকীতে সন্তান কোলে নিয়ে পালন করতে চলেছেন বলিউডের তারকা দম্পতি ইয়ামি গৌতম ও আদিত্য ধর।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে জানা যায়, আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দুজনেই জানিয়েছেন সন্তান আগমনের খবর। জানিয়েছেন তাদের সন্তানের নাম।

ইনস্টাগ্রাম পোস্টে ইয়ামি লেখেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পুত্র বেদাবিদের জন্মের খবর। অক্ষয় তৃতীয়ার দিন সে আমাদের জীবনে এসেছে। আপনারা সকলে ওকে আশীর্বাদ আর ভালোবাসায় ভরিয়ে দিন। আমাদের সন্তানের জন্য প্রার্থনা করবেন।

গত ১০ মে মুম্বাইয়ের সুরিয়া হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন ৩৫ বছর বয়সি এই অভিনেত্রী। ইয়ামি ও পরিচালক আদিত্য ধর দম্পতির এটি প্রথম সন্তান।

‘উড়ি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমা পরিচালনা করেন আদিত্য ধর। এ সিনেমার সেটে ইয়ামি ও আদিত্য ধরের প্রেমের সম্পর্কের শুরু। তবে বিয়ের আগে একসঙ্গে জনসম্মুখে হাজির হননি তারা। ২০২১ সালের ৪ জুন গোপনে বিয়ে করেন এই দম্পতি।

২০১০ সালে বলিউড চলচ্চিত্রে পা রাখেন ইয়ামি গৌতম। এরপর বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘বাদলাপুর’, ‘কাবিল’, ‘সরকার থি’, প্রভৃতি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com