রবিবার, ১০:১৮ অপরাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

সর্বোচ্চ বেতন নিয়ে লিভারপুলেই সালাহ

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ৩০৪ বার পঠিত

অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে লিভারপুলেই থেকে গেলেন মিসরের ফুটবল-রাজপুত্র মোহাম্মদ সালাহ। শুক্রবার ক্লাবটির সাথে আরো তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হন তিনি। ফলে আগামী ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে খেলবেন তিনি।

গত মৌসুমজুড়ে লিভারপুলে সালাহর মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনার হচ্ছিল। অবশেষে শেষ সময়ে এসে চুক্তি করলেন তিনি।

৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড ভূমধ্যসাগরে ছুটি কাটাচ্ছেন। ক্লাবের বেতন নিয়ে সন্তুষ্ট ছিলেন না। পরে একটি প্রতিনিধি দল তার সাথে দেখা করেন এবং আলোচনার পর চুক্তি নবায়ন করেন। বলা হচ্ছে, লিভারপুলের ইতিহাসে সর্বোচ্চ বেতন পেতে যাচ্ছেন সালাহ!

ক্লাবের ওয়েবসাইটে সালাহ বলেন, ‘আমার খুব ভালো লাগছে যে, ক্লাবের হয়ে ট্রফি জিততে পেরেছি। সবার জন্য এটি একটি খুশির দিন ছিল।’

তিনি বলেন, ‘কিছুটা সময় লেগেছে, নতুন করে চুক্তি করতে। কিন্তু এখন সব ঠিকঠাক হয়েছে। এখন আমাদের শুধু সামনের দিকে তাকাতে হবে। আপনারা হয়ত দেখছেন, গত পাঁচ-ছয় বছর ধরে দল কতটা উন্নতি করছে এবং ভালো অবস্থানে আছে।’

সালাহ আরো বলেন, ‘যদি আমি পেছনের দিকে তাকাই, যখন আমি এসেছিলাম দল তখন তেমন কিছুই অর্জন করেনি। কিন্তু আপনাদের হয়ত মনে আছে, আমি আসার পর বলেছিলাম, আমি ট্রফি জিততে এসেছি। মনে হয়, আমরা অনেকগুলো ট্রফি জিতেছি এবং ভবিষ্যতে আরো জিতব।’

২০১৭ লিভারপুলে যোগ দেন সালাহ। এখনো পর্যন্ত ২৫৪ ম্যাচে ১৫৬টি গোল করেছেন তিনি। জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব ওয়ার্ল্ডকাপ, এফ এ কাপ ও লিগ কাপ।

সূত্র : আরব নিউজ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com