শনিবার, ০২:০৫ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে সাক্ষাৎ করবেন ডোনাল্ড লু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১২৭ বার পঠিত

দুই দি‌নের সফ‌রে মঙ্গলবার দুপু‌রে ঢাকায় আসেন ক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সফরের দ্বিতীয় দিন আজ বুধবার তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা ও ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তার সঙ্গে থাকবেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও।

যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল আজ রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়বে। তার আগে বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় ক্রিকেটারদের সঙ্গে দেখা করবেন ডোনাল্ড লু ও পিটার হাস। ডোনাল্ড লু টাইগার ক্রিকেটারদের বিশ্বকাপের জন্য শুভকামনা জানাবেন।

এর আগে গতকাল বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করা হয়েছে। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক ও তাসকিন আহমেদকে সহ-অধিনায়ক করে ১৫ সদস্যের এই দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।

আগামী ৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ডালাসে শুরু বাংলাদেশের বিশ্বকাপ। ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ নিউইয়র্কে। এরপর সেন্ট ভিনসেন্টে লড়াই নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে।

বাংলাদেশ দল বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের একটি প্রস্তুতিমূলক টি–টোয়েন্টি সিরিজ খেলবে। রিজার্ভে থাকা দুজনই থাকবেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের দলে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হিউস্টনে বাংলাদেশের ম্যাচগুলো ২১, ২৩ ও ২৫ মে। সব কটি ম্যাচই বাংলাদেশ সময় রাত ৯টায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com