বৃহস্পতিবার, ০২:০০ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

৩৫ কেজি ওজন বাড়িয়ে আলোচনায় নাঈম, জানালেন কারণ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১২১ বার পঠিত

‘পৃথিবীর ইতিহাসে নতুন বলে কিছুই নাই’- এমন কথা দিয়েই শুরু হয় অরিজিনাল সিরিজ ‘কালপুরুষ’র টিজার। গেল শনিবার সন্ধ্যায় মুক্তি পেয়েছে এটি। সালজার রহমানের পরিচালনায় নির্মিত সিরিজটি খুব শিগগিরই মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

প্রায় ১ মিনিটের মতো এই টিজার মুক্তির পর সবচেয়ে বেশি চোখে পড়েছে যাকে তিনি হলেন এফ এস নাঈম। কেননা এই সিরিজে অভিনয়ের জন্য ৩৫ কেজি ওজন বাড়িয়েছেন তিনি। সেটা নিয়ে নেটদুনিয়ায় বেশ আওয়াজও উঠেছে।

ফিট ও স্বাস্থ্য সচেতনতার জন্য পরিচিত নাঈম। সেখান থেকে অভিনয়ের জন্য এত ওজন বৃদ্ধির প্রক্রিয়াটা খানিকটা কঠিনই ছিল তার জন্য।

বডি ট্রান্সফরমেশন এই জার্নিটা আসলে কেমন ছিল এমন প্রশ্নে নাঈম বলেন, ‘আসলে চরিত্রটা ধারণ করার জন্যই এমনটা করা। অর্থাৎ মিরাজ চরিত্রটা যেভাবে হাঁটে, কথা বলে, ঘুমাই সেই রকম একটা চরিত্রের কাছাকাছি পৌঁছানোর জন্যেই প্রায় ৩৫ কেজি ওজন বাড়িয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘সত্যি বলতে এটা শুধু বডি ট্রান্সফরমেশন বললে হবে না। কারণ এটা অনেক বড় একটা মনস্তাত্ত্বিক জার্নি ছিল। সেসঙ্গে প্রায় ৮-৯ মাস এক্সট্রা বডি ওয়েট রাখার একটা ডিপ্রেশন ছিল আমার জন্য। তারপর শুটিং করা। এই জার্নিটা আমার জন্য একটা সাধনা ছিল।’

টিজারের শেষে চমক দিতে হাজির হয়েছেন চঞ্চল চৌধুরী। প্রথমবারের মতো চরকিতে দেখা যাবে তানজিকা আমিন ও জয়ন্ত চট্টোপাধ্যায়কে। অভিনয়ে আরও রয়েছেন ইমতিয়াজ বর্ষণ, রেজওয়ান পারভেজসহ অনেকে।

নির্মাতা সালজার রহমান জানান সিরিজটি শিগগিরই মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম চরকিতে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com