রবিবার, ১২:৪৪ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিএসএফের পোশাকে সীমান্তে মাদকের কারবার করতেন রেন্টু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২০৮ বার পঠিত

সীমান্ত দিয়ে মাদক পাচারকারী এক ব্যক্তিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পোশাকসহ আটক করেছে র‌্যাব-৫-এর সদস্যরা। গতকাল রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে মাসকাটাদীঘির বাড়ি থেকে তাকে আটক করা হয়।

ওই ব্যক্তি মাদক চোরাচালানের সময় বিএসএফের পোশাক পরে সীমান্ত এলাকায় যেতেন। অভিনব এই কৌশলের কারণে বিএসএফ কিংবা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাকে চিনতে পারতেন না।

আটক ওই মাদক কারবারির নাম মো. রেন্টু (৪০)। তার বাড়ি রাজশাহীর কাটাখালী থানার মাসকাটাদীঘি এলাকায়। আগে তার বাড়ি ছিল ভারতীয় সীমান্ত সংলগ্ন দুর্গম চর চরখিদিরপুরে। গতকাল আটকের সময় রেন্টুর বাড়ি থেকে ৮০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও বিএসএফের এক সেট পোশাক জব্দ করা হয়।

আজ সোমবার দুপুরে র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস জানান, রেন্টু একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘ দিন ধরে বালুর ব্যবসার পাশাপাশি মাদক ব্যবসা করেন। আর কৌশল হিসেবে বিএসএফের পোশাক পরেই চোরাচালানের জন্য সীমান্তে যেতেন।

র‌্যাবের এই কর্মকর্তা জানান, এতে বিজিবি কিংবা বিএসএফের কেউ তাকে দূর থেকে সহজে চিনতে পারতেন না। আটকের পর জিজ্ঞাসাবাদে রেন্টু এসব কথা জানিয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে কাটাখালী থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তার নামে মামলাও দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com