বৃহস্পতিবার, ০৩:৫৬ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মুলাদীতে পবিত্র ফাতেহা -ই- ইয়াজদাহম পালিত  আড়িয়াল খাঁর ভাঙনে গৌরনদীতে দুই বছরে ৪০ পরিবার নিঃস্ব এক মাসে বিলীন পাঁচ বসতভিটা, ঝুঁকিতে স্কুলের সড়ক-ব্রিজ গৌরনদীতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘ চায়না দুয়ারী’ জাল, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য  উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ খুলনায় চাঞ্চল্যকর শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় গ্রেপ্তার ৩ দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ১১ ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রচারণা ভিত্তিহীন যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা তেলের দাম কমল

ভাইয়ের জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন হাজী সেলিম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৫৬ বার পঠিত

বড় ভাই হাজী কায়েসের (৭২) জানাজা ও দাফনে অংশ নিতে প্যারোলে মুক্তি পেয়েছেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম। তিনি প্যারোলে মুক্তির আবেদন করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তা মঞ্জুর করে। আজ শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তাকে মুক্তি দেওয়া হয়।

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ বলেন, হাজী সেলিম কারা তত্ত্বাবধানে হাসপাতালে ছিলেন। সেখান থেকেই তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। আজ শুক্রবার সকাল ৭টা ২০ মিনিটে রাজধানীর শ্যামলীতে নিজের বাসায় মারা যান হাজী কায়েস।

হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন আহমেদ বেলাল বলেন, বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন হাজী কায়েস। জুমার পর চকবাজার শাহী জামে মসজিদে তার জানাজা হয়। আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে। হাজী সেলিম তার বড় ভাইয়ের জানাজা ও দাফনে অংশ নেবেন।

দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত হাজী সেলিমের জামিন আবেদন নামঞ্জুর করে গত ২২ মে তাকে কারাগারে পাঠায় আদালত। ওইদিনই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার কথা বলে। এরপর থেকে কারা তত্ত্বাবধানে হাসপাতালেই ছিলেন এ সংসদ সদস্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com