বুধবার, ১১:৩২ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

ওডেসায় আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৭

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ২৪২ বার পঠিত

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় ওডেসা অঞ্চলের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ৩০ জন। শুক্রবার ভোরে স্থানীয় এক কর্মকর্তার বরাতে এ খবর জানানো হয়েছে।

ওডেসা সামরিক প্রশাসনের মুখপাত্র সের্গেই ব্রাচুক বলেন, ‘অ্যাপার্টমেন্ট ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।’

ইউক্রেনের সেনাবাহিনীর অপারেশনাল কমান্ডের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘কৃষ্ণ সাগরে কৌশলগত যুদ্ধবিমান থেকে’ এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

একটি ক্ষেপণাস্ত্র নয় তলা আবাসিক ভবনে আঘাত হেনেছে- উল্লেখ করে সেনাবাহিনী বলেছে, আরেকটি ক্ষেপণাস্ত্র একটি বিনোদন কেন্দ্রে আঘাত হানে। বিনোদন কেন্দ্রে হামলায় এক শিশুসহ তিনজন নিহত এবং একজন আহত হয়।

এদিকে জরুরী সেবা বিভাগ জানিয়েছে, ‘নয় তলা আবাসিক ভবনের একটি অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। হামলায় ১৪ জন নিহত এবং বেশ কয়েকজন শিশুসহ ৩০ জন আহত হয়। উদ্ধার কর্মীরা তিন শিশুসহ সাতজনকে উদ্ধার করে চিকিৎসাসেবা দিচ্ছে।’

ইউক্রেনের মধ্যাঞ্চলে ক্রেমেনচুকের একটি শপিং সেন্টারে রাশিয়ার হামলায় ১৮ জন বেসামরিক লোক নিহত হওয়ার কয়েকদিন পরেই এই আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই ঘটনায় রুশ বাহিনীর দায় অস্বীকার করেছেন।

ওডেসার দক্ষিণ অঞ্চলটি একটি কৌশলগত এলাকা, এখানেই ইউক্রেনের ঐতিহাসিক ওডেসা বন্দর।

যুদ্ধ শুরুর পর অনেকেই ইউক্রেন ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। তবে যারা দেশ ছাড়েনি, তারা হয় দেশরক্ষার লড়াইয়ে নেমেছে, নয়তো নিজেকে তৈরি রাখছে, তৈরি করছে দেশ পুনর্গঠনে ভূমিকা রাখার জন্য। যুদ্ধের মাঝেও পরীক্ষার প্রস্তুতি নিয়েছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার রাশিয়া জানায়, কৃষ্ণসাগরের ওডেসা বন্দরের কাছে স্নেক আইল্যান্ড থেকে তারা সেনা সরিয়ে নিয়েছে। ইউক্রেনের প্রতি সহানুভূতিশীল হয়েই রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে বলে তাদের দাবি। কিন্তু ইউক্রেনের বক্তব্য, তাদের হাউইতজার আক্রমণের মুখে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে রাশিয়া। আর সে কারণেই যাওয়ার আগে তারা প্রতিহিংসা স্বরূপ ওডেসায় মিসাইল হামলা চালিয়েছে।

সূত্র : বাসস, ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com