বৃহস্পতিবার, ০১:৫৮ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

সালমানের বোনের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনে মুখ খুললেন আয়ুশ শর্মা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১১৪ বার পঠিত

বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খানের আদরের ছোট বোন অর্পিতা খান। ব্যক্তিগত জীবনে অভিনেতা আয়ুশ শর্মার সঙ্গে ২০১৪ সালের ১৮ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বর্তমানে দুই সন্তানের বাবা-মা তারা।

তবে ২০১৯ সালে প্রথম বিবাহবিচ্ছেদের গুঞ্জন উঠেছিল অর্পিতা-আয়ুশের। যা নিয়ে ওই সময়ে কথা বলেননি আয়ুশ কিংবা অর্পিতা। এবার পুরোনো সেই ডিভোর্সের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন আয়ুশ।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক খবরে জানা যায়, কয়েক দিন আগে নিউজ১৮-কে সাক্ষাৎকার দিয়েছেন আয়ুশ। এ আলাপচারিতায় ব্যক্তিজীবনের গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে জবাবে অভিনেতা বলেন, এমন গুজব ছড়াতে আগ্রহী ছিলেন না কেউই।

আয়ুশ বলেন, ব্যক্তিজীবন নিয়ে গুজব ছড়াতে আমরা কেউই আগ্রহী ছিলাম না। আমি ছেলেকে নিয়ে দোসা খাওয়ার জন্য বাইরে গিয়েছিলাম। হঠাৎ রাস্তায় পাপারাজ্জিরা আমাকে প্রশ্ন করেন আপনি ও অর্পিতা কি বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করেছেন?

তাদের এমন প্রশ্নে হতবাক হয়েছিলাম আমি। বাড়ি ফিরে অর্পিতাকে জিজ্ঞাসা করি, তুমি কি আমাকে ডিভোর্স দেবে? পরে বিষয়টি নিয়ে আমরা দুজনেই অনেক হাসাহাসি করেছিলাম।

একজন অভিনয়শিল্পীকে ক্যারিয়ারে উত্থান-পতনের মধ্যে দিয়ে যেতে হয়। আয়ুশের ক্ষেত্রেও তার ব্যত্যয় ঘটেনি। কিন্তু এই পথচলায় বরাবরই পাশে থেকেছেন স্ত্রী অর্পিতা।

এই তথ্যটি উল্লেখ করে আয়ুশ বলেন, অর্পিতা কঠোর একজন সমালোচক। তবে কঠোর হওয়ার চেয়ে সে বেশি সৎ। সে এমন একজন মানুষ যে, সিনেমার সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখে।

উল্লেখ্য, অর্পিতা খানকে দত্তক নেন সালমানের বাবা সেলিম খান। ২০১৪ সালে মহা ধুমধাম করে অর্পিতার বিয়ে দেয় খান পরিবার। বোনের বিয়েতে আগত অতিথিদের জন্য দুই কোটি রুপি খরচ করে হায়দরাবাদের ফালাকনুমা প্রাসাদ ভাড়া করেছিলেন সালমান। খান পরিবারের অন্য সন্তানদের জন্যও এত টাকা খরচ হয়নি, যতটা অর্পিতার বিয়ের জন্য করেছিলেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com