মঙ্গলবার, ১১:২২ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

নড়াইলে আ’লীগ নেতাকে গুলি করে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১১ মে, ২০২৪
  • ২৩০ বার পঠিত

নড়াইলের লোহাগড়ার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে (৪৮) গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মঙ্গলহাটা এলাকায় এ ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেনে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলে লোহাগড়ার মঙ্গলহাটা এলাকায় সমির সিকদারের বাড়ি কাছে পৌঁছালে প্রতিপক্ষরা আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালকে গুলি করে। প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে আহত মোস্তফা কামালকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান। তিনি বুক ও পিঠে গুলিবিদ্ধ হয়েছেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মোস্তফা কামাল শিকদার গুলিবিদ্ধ হয়েছিলেন। একটি গুলি তার বুকে লেগেছিল। তাকে ঢাকায় নেয়া হচ্ছিল। খবর পেয়েছি তিনি মারা গেছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com