শুক্রবার, ০৪:৫১ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

মেয়ের জন্য বিশেষ আয়োজন পরীর

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১০৭ বার পঠিত

পুত্র শাহীম মুহাম্মদ রাজ্যর পর চিত্রনায়িকা পরীমণির কোলজুড়ে এখন কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়ম।

৬ দিনের মেয়েকে দত্তক নিয়েছেন পরী। আর সন্তানের জন্য আকিকার আয়োজন করতে যাচ্ছেন এই তারকা।

পরী বললেন, ‘এক অন্যরকম অনুভূতি। ছেলের পরে মেয়ে! কী যে আনন্দ! আগামী ১২ মে হবে প্রিয়মের আকিকা। মা হিসেবে যতটুকু সুন্দর করা যায় সেভাবেই আমি এটা করব।’

দত্তক নেওয়ার ভাবনা প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘আমি যা মন থেকে চাই তাই করি। কে কী বলল সে সব নিয়ে কোনোদিন ভাবিনি। কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না? কে বলেছে জন্ম দেওয়া বাবা-মা ছাড়া সন্তান মানুষ হয় না?’

২০২২ সালের ১০ আগস্ট রাজ্যর জন্ম হয়। ঘরোয়া আয়োজনে ও জোড়া খাসিতে শিশুপুত্রর আকিকা সেরেছেন শরিফুল রাজ ও পরীমণি। সে সময় দুই পরিবারের সদস্যসহ উপস্থিত ছিলেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, রেদওয়ান রনি, চয়নিকা চৌধুরী, রায়হান রাফী প্রমুখ।

রাজ্যর মতো মেয়ের আকিকাতেও আয়োজনের কমতি রাখতে চান না পরীমণি।

ঢাকাই ছবির এই চিত্রনায়িকা ‘গুণিন’ ছবির সেটে বিয়ে করেছিলেন অভিনেতা শরীফুল রাজকে। তাদের ঘরে আসে রাজ্য। বিচ্ছেদের পর এখন কাজ ও সন্তান নিয়েই ব্যস্ত এই তারকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com