শনিবার, ০২:০৬ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

রোহিঙ্গাদের ফেরাতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি মানবাধিকার কমিশনের আহ্বান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১০৮ বার পঠিত

আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনের আহ্বান জানিয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ।

সুইজারল্যান্ডের জেনেভায় ৬-৮ অনুষ্ঠিত গ্লোবাল অ্যালায়েন্স অফ ন্যাশনাল হিউম্যান রাইটস ইনস্টিটিউশনের (জিএএনএইচআরআই) বার্ষিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

সম্মেলনে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ, সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা ও পরিচালক (প্রশাসন ও অর্থ) কাজী আরফান আশিক অংশগ্রহণ করেন।

সম্মেলনের অংশ হিসেবে জিএএনএইচআরআইর সভাপতি মারইয়াম আল আতিয়ার সভাপতিত্বে সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় দিনব্যাপী নানাবিধ কার্যক্রম সম্পাদিত হয়। জাতীয় মানবাধিকার প্রতিষ্ঠানের আঞ্চলিক নেটওয়ার্কসমূহের সভাপতিরা সভায় তাদের বক্তব্য ও প্রতিবেদন উপস্থাপন করেন।

ড. কামাল উদ্দিন আহমেদ সাধারণ পরিষদের সভায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো ও মানবিক আবেদন জানান। তিনি বলেন, বিশ্বব্যাপী রাষ্ট্রহীন ও উদ্বাস্তু মানুষের সমস্যাগুলো বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশন গভীরভাবে উপলব্ধি করে। রোহিঙ্গা জনগোষ্ঠী বর্বরোচিত নির্যাতনের শিকার হয়ে রাষ্ট্রহীন ও উদ্বাস্তু হয়েছে। তাদের জীবনযাপনের অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত ও অবহেলিত হয়েছে। এটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। বাংলাদেশ মানবিক বিবেচনায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। সংকটের তাৎপর্য উপলব্ধি করে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সমন্বিত পদক্ষেপ অপরিহার্য।

তিনি রোহিঙ্গা সংকট কার্যকরভাবে নিরসন এবং তাদের মানবাধিকার সুরক্ষার সবচেয়ে ফলপ্রসূ উপায় হিসেবে তাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনের আহ্বান জানান। একইসাথে, তিনি মিয়ানমারের জাতীয় মানবাধিকার কমিশন এবং মিয়ানমার কর্তৃপক্ষকে অবিলম্বে স্বদেশে প্রত্যাবাসনের জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com