শুক্রবার, ১১:০১ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজ ঢাকায় আসছেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১২৪ বার পঠিত

দুই দিনের সফরে আজ মঙ্গলবার ঢাকায় আসছেন যুক্তরাজ্যের ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান।তার এই সফর বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের পাশাপাশি দুই দেশের আধুনিক অর্থনীতি, নিরাপত্তা এবং অভিবাসন অংশীদারিত্বকে শক্তিশালী করবে।

সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন অ্যান-মেরি। বৈঠকে অভিবাসন সহযোগিতা, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক এবং রোহিঙ্গা শরণার্থীদের সহযোগিতার বিষয় থাকবে বলে জানা গেছে।

এছাড়া ব্যবসায়ী নেতা, মানবাধিকার কর্মী, জলবায়ু বিশেষজ্ঞ, সুশীল সমাজের সংগঠন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

অ্যান-মেরির উদ্বৃতি দিয়ে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন জানায়, অর্থনৈতিক সম্পর্ক জোরদারে নতুন বাণিজ্য নীতি প্রকল্পের আওতায় যুক্তরাজ্য-বাংলাদেশের ঘনিষ্ঠ সহযোগিতার গুরুত্বপূর্ণ ধাপ এগিয়ে নিয়ে বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত।

উল্লেখ্য, গত বছরের মার্চে বাংলাদেশ সফর করেছিলেন প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com