শুক্রবার, ০৪:৪৬ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

রকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১১৫ বার পঠিত

বর্তমানের বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাকশন হিরো ডোয়াইন ‘দ্য রক’ জনসন। গত দুই দশকের বেশি সময় ধরে বড় পর্দায় নিজের অ্যাকশন কারিশমা দিয়ে বুঁদ করে রেখেছেন এই হলিউড অভিনেতা। এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাও তিনি।

তবে রকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ উঠেছে। নতুন সিনেমা রেড ওয়ানের শ্যুটিং সেটে প্রায়ই দেরী করেছেন তিনি। এমনকি একদিন ৮ ঘণ্টাও দেরী করেছেন বলে একাধিক মার্কিন সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য র‌্যাপ এর প্রতিবেদনে বলা হয়েছে, অ্যামাজন স্টুডিওজ থেকে নির্মিত হচ্ছে রেড ওয়ান সিনেমাটি। সান্তা ক্লজকে নিয়ে পারিবারিক ধারার এই ছবিটি তৈরি হচ্ছে।

সংশ্লিষ্ট এক সূত্র জানায়, এই সিনেমার শ্যুটিংয়ে একটি বিষয়েই ধারাবাহিক ছিলেন রক। তা হচ্ছে প্রতিদিন দেরী করে আসা।

আরেকজনের দাবি, রক কোনোদিন পুরোদিন কাজ করেননি। ২০২২ সালের অক্টোবর থেকে গত বছর ফেব্রুয়ারি পর্যন্ত এর কাজ হয়েছে। কিন্তু তার আচরণ পেশাদার ছিল না।

সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, রকের উপস্থিতি আর এই আচরণের কারণে সিনেমার বাজেটও বেড়ে গেছে বহুগুণ।

তবে রকের পক্ষ থেকে এই অভিযোগের প্রতিক্রিয়ায় এখনো কিছু জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com