রবিবার, ১২:৪৯ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১ মে, ২০২৪
  • ২১৬ বার পঠিত

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি মনজুরুল ইসলাম মঞ্জুকে মাথায় ও পেটে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে উপজেলার গোপালপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনজুরুল ইসলাম মঞ্জু উপজেলার বাহাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। লালপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন তিনি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, রাত সোয়া ১১টার দিকে মনজুরুল ইসলাম মঞ্জু আজিমপুর রেলগেটের পাশের এক কনফেকশনারি দোকানে যান। এ সময় তিনটি মোটরসাইকেলে করে কয়েকজন সন্ত্রাসী এসে মঞ্জুকে মাথায় ও পেটে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের কয়েকটি দল মাঠে কাজ শুরু করেছে বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঠিকাদারি কাজ অথবা রাজনীতি-সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষরা এমন ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com