বৃহস্পতিবার, ১২:১০ পূর্বাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

পেরুতে বাস গড়িয়ে ৬৫৬ ফুট খাদে, নিহত ২৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে দুর্গম আন্দিজ পর্বতমালার একটি সড়কে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত এবং আরও অর্ধশত লোক আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার বাসটি পাহাড়ি রাস্তায় উল্টে ৬৫৬ ফুট নিচের নদীতে পড়ে যায়। খবর রয়টার্স ও আনাদোলুর।

পেরুর উত্তরাঞ্চলে অবস্থিত কাজামার্কার দুর্গম পাহাড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন প্রাদেশিক কর্মকর্তা ওলগা বোবাডিলা। তিনি বলেন, সোরোচুকো অঞ্চল থেকে কাজামার্কা শহরে যাওয়ার পথে বাসটি সেলেন্ডিন শহরের হাইওয়েতে উল্টে গিয়ে গড়িয়ে ৬৫৬ ফুট (২০০ মিটার) নিচে খাদে পড়ে যায়।

কাজামার্কার সেলেন্ডিন পৌর মেয়র জেইম হেরেরা বলেন, বাসটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিল। আরোহীদের অনেকে নদীর স্রোতে ভেসে গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুতই পেরুর ফায়ার ব্রিগেডসহ জাতীয় উদ্ধারকর্মীরা উদ্ধার অভিযানে নামে। তারা দুর্ঘটনাস্থল ২৫ জনের লাশ ও অন্তত ৩৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

সেলেন্ডিনের মেয়র জেইম হেরেরা জানান, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে এবং কিছু মৃতদেহ সেন্দামাল নদীতে ভেসে গিয়ে থাকতে পারে। এত প্রাণহানির ঘটনায় সেলেন্ডিন শহরে ৪৮ ঘণ্টার শোক ঘোষণা করা হয়েছে।

পেরুর পাহাড়ি রাস্তাগুলোতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে। গত বছর সেপ্টেম্বরে একটি দুর্ঘটনায় ২৫ জনের মতো লোক মারা যায়। এর আগে জানুয়ারিতেও একটি বাস পাহাড় থেকে গড়িয়ে খাদে পড়ে দুই ডজন লোক মারা যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com