বৃহস্পতিবার, ০২:৫৩ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

১৪ বছর পর ‘ভুলভুলাইয়া’র ছবিতে অক্ষয় কুমার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১২৪ বার পঠিত

বলিউডে অবসর সময় খুঁজে পাওয়াও যেন কঠিন স্ট্যান্ট হিরো অক্ষয় কুমারের। ছবি হিট করুক বা ফ্লপ, তার কাজের সংখ্যা বেড়েই চলেছে। তাকে নিয়ে নতুন ছবির পরিকল্পনা শুরু করেছেন পরিচালক প্রিয়দর্শন। পরিচালক নিজেই তার এই নতুন ছবি নিয়ে তথ্য দিয়েছেন।

এর আগে একাধিক ছবিতে প্রিয়দর্শনের পরিচালনায় অভিনয় করেছেন অক্ষয়। তবে তাদের সব থেকে জনপ্রিয় ছবি ছিল ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’। ১৪ বছর পর আবার প্রিয়দর্শনের সঙ্গে কাজ করতে চলেছেন অক্ষয়। সম্প্রতি রামমন্দির নিয়ে তথ্যচিত্রের কাজ শেষ করেছেন প্রিয়দর্শন।

নতুন এই ছবি প্রসঙ্গে পরিচালক বলেন, এবার আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ছবিতে অক্ষয়ের সঙ্গে কাজ করতে চলেছি। ছবিটা হরর-কমেডি ঘরানার। ছবিতে কালো জাদুও থাকবে।

তবে এই ছবি যে ‘ভুলভুলাইয়া’র মতো নয়, সে কথাও স্পষ্ট করেছেন প্রিয়দর্শন। এই ছবিতে নাকি তিনি দেশের ‘অন্যতম পুরোনো কুসংস্কার’ নিয়ে কাজ করতে চলেছেন।

সম্প্রতি অক্ষয় অভিনীত ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ মুক্তি পেয়েছে। ছবির মান নিয়ে প্রশ্ন উঠলেও বক্স অফিসে মোটামুটি ধরনের ব্যবসাও করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com