রবিবার, ১২:৪৫ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহীর দুই জেলায় ভূমিকম্প অনুভূত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২০১ বার পঠিত

রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে ও ভারতের পশ্চিমবঙ্গে ভূমিকম্প সংঘটিত হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) রাত ৮টা ৫ মিনিটে এই ভূমিকম্প হয়।

তবে ভূমিকম্পের বিষয়ে রাজশাহীর আবহাওয়া অফিস কোনো তথ্য দিতে পারেনি। এ বিষয়ে জানতে চাওয়া হলে আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক গাওসুজ্জামান বলেন, ‘প্রথম কথা হচ্ছে আমাদের এখানে ভূমিকম্প অনুভূত হয়নি। দ্বিতীয় রাজশাহীতে ভূমিকম্প পরিমাপের যে যন্ত্রটি রয়েছে তা নষ্ট।’

কতদিন থেকে নষ্ট জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘কত দিন থেকে নষ্ট আমি বলতে পারবো না। কারণ, আমি বাইরের স্টেশনে ছিলাম। সম্প্রতি রাজশাহী অফিসে যোগদান করেছি।’

তবে গুগলের অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের তথ্য বলছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের পশ্চিমবঙ্গের উত্তমপুরে। এই ভূমিকম্প রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে ৪ দশমিক ৪ মাত্রায় অনুভূত হয়েছে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

রাজশাহী আবহাওয়া অফিস ইনচার্জ রহিদুল ইসলাম জানান, রাত ৮টার পরে মৃদু ভূমিকম্প হয়েছে কিনা, এটার মাত্রা কত এ বিষয়ে জানতে অনেকেই যোগাযোগ করেছেন। তবে আমাদের এখানকার সেন্সরে ভূমিকম্প রেকর্ড হয়নি। বিষয়টি ঢাকা অফিস নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com