শুক্রবার, ১২:৫৯ অপরাহ্ন, ১৬ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের দীর্ঘ শিক্ষকতা জীবনের ইতি: গৌরনদীতে প্রধান শিক্ষক নুরুন নাহারকে বিদায় সংবর্ধনা গৌরনদীতে ১৩১ বিদ্যালয়ের ৭০টিতে প্রধান শিক্ষক নেই, পদোন্নতির আশায় শিক্ষকরা কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন গৌরনদী পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথমবার বানিয়াশুরীতে সড়কবাতি চালু  গৌরনদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান  ফাইভ স্টোন ইম্প্যাক্টের উদ্যোগে গৌরনদীতে দুইদিনব্যাপী   পুরোহিতদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী

প্যারিস হামলার বেঁচে থাকা একমাত্র আসামির যাবজ্জীবন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৬১ বার পঠিত

ফ্রান্সের রাজধানী প্যারিসে ২০১৫ সালে উগ্রবাদী হামলায় জড়িত বেঁচে থাকা একমাত্র আসামি সালাহ আবদুস সালামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ফ্রান্সের একটি আদালত।

মামলার রায়ে তাকে হত্যা ও হত্যা প্রচেষ্টার জন্য দোষী সাব্যস্ত করা হয়। ফ্রান্সে এটাই হচ্ছে সর্বোচ্চ সাজা এবং এ ধরনের সাজা দেয়ার ঘটনা অনেকটাই দুর্লভ।

বুধবার মামলার রায় ঘোষণার সময় বিচারক দলের নেতৃত্বে ছিলেন জ্যঁ-লুই পেরিস। তিনি বলেন, আসামি আবদুস সালাম কারাগার থেকে কোনো ধরনের প্যারোলে মুক্তি পাবেন না।

মামলার রায় ঘোষণা উপলক্ষে আদালত এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। আবদুস সালামের বিরুদ্ধে রায় ঘোষণার মাধ্যম এ মামলার ৯ মাসের কার্যক্রম শেষ করা হলো। ২০১৫ সালের ১৩ নভেম্বর রাতে আইএস উগ্রবাদীরা ওই হামলা চালায় এবং এতে অন্তত ১৩০ জন নিহত হন। হামলা হয় প্যারিসের বাটাক্ল্যান মিউজিক হলে, ছয়টি বার, রেস্টুরেন্ট ও একটি স্টেডিয়ামে।

হামলার জন্য আদালতে আবদুস সালাম নিজেকে নির্দোষ দাবি করেন। কিন্তু আদালত তার কথায় গুরুত্ব দেয়নি।

হামলায় অংশ নেয়া অন্য নয় উগ্রবাদী বোমা বিস্ফোরণের মাধ্যমে নিজেদেরকে উড়িয়ে দিয়েছে অথবা পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com