বুধবার, ০২:৫৪ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ইউক্রেনকে আরো ১৩০ কোটি মার্কিন ডলার দিল যুক্তরাষ্ট্র

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৪৬ বার পঠিত

মার্কিন রাজস্ব বিভাগ বুধবার ইউক্রেনকে ১৩০ কোটি ডলার আর্থিক সাহায্য প্রদানের ঘোষণা দিয়েছে। এ সহায়তা গত মে মাসে বাইডেন প্রশাসনের কিয়েভকে দেয়া সাড়ে ৭০০ কোটি ডলারের প্রাথমিক প্রতিশ্রুতির অংশ।

এক বিবৃতিতে রাজস্ব মন্ত্রী জানেট ইলেন বলেন, ‘এই আর্থিক সহায়তা সরবরাহ করে আমরা ইউক্রেনের জনগণকে দেয়া আমাদের দৃঢ় প্রতিশ্রুতি পুনঃনিশ্চিত করছি। আর এ অর্থ দিয়ে তারা পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং তাদের অর্থনীতির গতিশীলতা বহাল রাখতে কাজ করবে।’

বিশ্ব ব্যাংকের মাধ্যমে এ অর্থ ছাড় করা হবে। এ অর্থ গত মে’তে প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত সাড়ে ৭০০ কোটি ডলার সাহায্য প্যাকেজের একটি অংশ।

যুদ্ধের কারণে ইউক্রেনে বর্তমানে বাজেট ঘাটতি চলছে। আর প্রতি মাসে এ ঘাটতি ৫০০ কোটি ডলার বৃদ্ধি পাচ্ছে। এতে তহবিল সংগ্রহের ক্ষমতা হ্রাস পাচ্ছে বা দেশের বাইরের বাজারে অর্থায়নের সুযোগ কমে আসছে।

ওয়াশিংটন ইউক্রেনের জরুরি ব্যয় নির্বাহে সহায়তা করতে গত এপ্রিল ও মে মাসে বিশ্ব ব্যাংকের মাধ্যমে দুই কিস্তিতে ৫০০ কোটি ডলার ইতোমধ্যে ছাড় করেছে।

এছাড়া যুক্তরাষ্ট্র রাশিয়ার আগ্রাসনের পর থেকে এ পর্যন্ত ৬০০ কোটি ডলারের বেশি মূল্যের সামরিক সরঞ্জামাদি সরবরাহ করেছে।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com