রবিবার, ১২:৩৮ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৯৩ বার পঠিত

সিলেটের জকিগঞ্জে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী গ্রামের কাছে ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৬), সাদ উদ্দিনের ছেলে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী রেদোয়ান হোসেন (২৬) ও সোনাসার বাজারের ব্যবসায়ী মো: মঞ্জুর হোসেন (২৪)।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন।

তিনি জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, শনিবার রাত পৌনে ১টার দিকে মোটরসাইকেলে করে সোনাসার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেয় তারা। পথিমধ্যে জকিগঞ্জ-সিলেট সড়কের বারঠাকুরী গ্রামের কাছে ইটভাটার সামনে থাকা ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাদের জকিগঞ্জের রাবেয়া খাতুন চৌধুরী হাসপাতালে নেয়ার পর রেদোয়ান ও মঞ্জুরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর দেলোয়ার হোসেনকে সিলেটে নিয়ে আসার পথে মারা যান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com