শনিবার, ০৩:০৩ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

এরদোগানকে ধন্যবাদ জানালেন বাইডেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২৩৬ বার পঠিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে দেখা করেন এবং ন্যাটোতে ফিনল্যান্ড ও সুইডেনের প্রবেশের বিরোধিতা প্রত্যাহার করার জন্য তাকে ধন্যবাদ জানান। পাশাপাশি যুক্তরাষ্ট্র তুরস্কের এফ-১৬ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা সমর্থনের ইঙ্গিত দিয়েছে।

মাদ্রিদে ন্যাটো সম্মেলনের ফাঁকে এরদোগানকে বাইডেন বলেন, ‘ফিনল্যান্ড এবং সুইডেনের পরিস্থিতি সমন্বিত করার জন্য আপনি যা করেছেন তার জন্য আমি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই।’

এক উর্ধ্বতন মার্কিন কর্মকর্তা তুরস্কের নতুন এফ-১৬ যুদ্ধবিমান এবং তার বিদ্যমান পুরানো নৌবহরের উন্নতির সাথে বিমান বাহিনীকে আপগ্রেড করার ইচ্ছার প্রতি জোরালো সমর্থনের ইঙ্গিত দিয়েছেন।

আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক সহকারী প্রতিরক্ষা সচিব সেলেস্ট ওয়াল্যান্ডর সাংবাদিকদের বলেছেন, ‘মার্কিন প্রতিরক্ষা বিভাগ তুরস্কের আধুনিকীকরণ পরিকল্পনাকে সম্পূর্ণ সমর্থন করে।’

তিনি বলেন, ‘তুরস্ক একটি অত্যন্ত সক্ষম, অত্যন্ত মর্যাদাপূর্ণ, কৌশলগত ন্যাটো মিত্র এবং তুরস্কের প্রতিরক্ষা সক্ষমতা, শক্তিশালী ন্যাটো প্রতিরক্ষা সক্ষমতায় অবদান রাখে।’
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com