মঙ্গলবার, ১২:৫৫ অপরাহ্ন, ১৩ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
​গৌরনদীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ সংবাদ সম্মেলন;  শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সভা বাটাজোরে উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসবের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী-জহির উদ্দিন স্বপন গৌরনদীতে দুর্গাপূজার প্রস্তুতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত  গৌরনদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত।  নলছিটির সেই রকিবুল ঢাকা মহানগর ছাত্রলীগের কমিটিতে যান্ত্রিক পাখি কেনা নিয়ে প্রকাশ্যে বিবাদে জনপ্রিয় গায়িকা ইন্সপেক্টর পদে পদোন্নতি পেলেন ১৪৯ পুলিশ সদস্য স্কুলছাত্রী তাজমিন হত্যা: প্রেমিক রাজু গ্রেপ্তার উত্তাল দিল্লি: ‘লড়াই সবে শুরু’, হুঁশিয়ারি নেতাদের

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪৩ ডিগ্রির কাছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২১২ বার পঠিত

চুয়াডাঙ্গায় ১৬ দি‌ন ধ‌রে অব্যাহত র‌য়ে‌ছে তীব্র থে‌কে অতি তীব্র তাপমাত্রা। বাতাসে বইছে আগুনের হল্কা। আজ শনিবার এ জেলায় স‌র্বোচ্চ তাপমাত্র রেকর্ড করা হ‌য়ে‌ছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেল‌সিয়াস।

চলতি এ মৌসুমের শুরু থেকে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়ে আসছে এই জেলায়। একটানা এই তীব্র থেকে অতি তীব্র তাপ প্রবাহে হাসপাতালে বেড়েই চলেছে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

তীব্র রোদের তাপের কারণে শ্রমিক, দিনমজুর, রিকশা-ভ্যান চালকরা কাজ করতে না পেরে অলস সময় পার করছেন। গাছের ছায়া ও ঠান্ডা পরিবেশে স্বস্তি খুঁজছেন স্বল্প আয়ের মানুষরা। বেলা বাড়ার সাথে সাথে রাস্তাঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে। আবার অনেকে জরুরি প্রয়োজন ও জীবন-জীবিকার তাগিদে প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করেই কাজে বের হচ্ছেন।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, গত ১৬ দিন ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। আজ শনিবার বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। জেলায় হিট অ্যালার্ট জারি আছে।

তিনি আরো বলেন, ৩০ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা আরো বাড়তে পারে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বলেন, সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে হিট অ্যালার্ট মে‌নে চল‌তে। যেহেতু হিটস্ট্রোক হচ্ছে। সেহেতু সাবধানতা অবলম্বন করতে হবে। সেইসাথে সবার যে অবলম্বন বিশেষ করে কৃষি, গবাদি পশু-পাখির প্রতি যত্নশীল হতে হবে এ মুহূর্তে।

তিনি আরো বলেন, আবহাওয়া অধিদফতর থেকে যে তথ্য ও নির্দেশনা দেয়া হচ্ছে সে অনুযায়ী মাইকিং করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com