মঙ্গলবার, ১০:২০ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

রামপালে ট্রাকচাপায় ভ্যানের ৩ যাত্রী নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২০৬ বার পঠিত

বাগেরহাটের রামপালে ট্রাক ও যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষে ভ্যানচালকসহ ৩ জন নিহত হয়েছেন।

আজ শনিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. সাইদ মোড়ল (৪৫), মো. আজাদ (৩৫) ও ভ্যানচালক মো. মনি (৪৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সৌমেন দাস।

তিনি বলেন, ‘বিপরীত দিক থেকে আসা ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। ফলে ভ্যানের যাত্রী মো. সাইদ মোড়ল (৪৫) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। অপর যাত্রী মো. আজাদ (৩৫) ও ভ্যান চালক মো. মনি (৪৫) গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দ্রুত রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।

রামপাল ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মশিউর রহমান জানান, সংবাদ পেয়ে রামপাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যায়। ঘাতক চালক ও ট্রাকটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

মরদেহ ময়না তদন্তের পর দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com