রবিবার, ১২:৪৪ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পদ্মায় গোসলে নেমে নিখোঁজ তিন কিশোরের মরদেহ উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৩৭ বার পঠিত

রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় তিন কিশোর। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে রাজশাহীর কাটাখালী পৌরসভার শ্যামপুর বালুঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

দুপুর আড়াইটার দিকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল।

মৃতরা হলো কাটাখালী পৌরসভার বাখরাবাজ দক্ষিণপাড়া মহল্লার মো. রেন্টুর ছেলে মো. যুবরাজ (১২), নূর ইসলামের ছেলে মো. নুরুজ্জামান (১৪) ও সমো. লিটনের ছেলে আরিফুল ইসলাম আরিফ (১৪)।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দলের লিডার আবদুর রাজ্জাক জানান, দুপুরে গোসল করতে নেমে ওই তিন কিশোর তলিয়ে যায়। পরে তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। এরপর দুপুর আড়াইটার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, উদ্ধারের পর তিনজনের মরদেহ বাড়ি নিয়ে গেছেন স্বজনেরা। আইনগত প্রক্রিয়া শেষে দাফনের অনুমতি দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com