মঙ্গলবার, ০৯:১২ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

কাপড় পুড়িয়ে মিলল কোটি টাকার স্বর্ণ, দুবাইফেরত তিন যাত্রী আটক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ১৬৫ বার পঠিত

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ কায়দায় আনা প্রায় এক কেজি ওজনের স্বর্ণসহ তিন যাত্রীকে আটক করা হয়েছে। জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) চট্টগ্রাম বিমানবন্দর টিম এবং কাস্টমসের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আজ সোমবার সকালে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আটক তিন যাত্রী দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন।

আটকরা হলেন কক্সবাজার চকরিয়া উপজেলার বাসিন্দা মোবারক আলী, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ নাজমুল হক ও সন্দ্বীপ উপজেলার বাসিন্দা মোহাম্মদ আনোয়ার শাহ।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, আটক তিন যাত্রী আজ সকালে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। তারা কাপড়ের মধ্যে বিশেষ কায়দায় স্বর্ণ পেস্টিং করে কম্বলের ভেতর মুড়িয়ে সুকৌশলে দুবাই থেকে নিয়ে আসেন। আটকের পর এসব কাপড় স্বর্ণকারকে দিয়ে পুড়িয়ে স্বর্ণ বের করা হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, ‘সকালে দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা তিন যাত্রী কম্বলের ভেতর স্বর্ণ পেস্টিং করে কৌশলে নিয়ে এসেছে। এ তিন যাত্রীকে আটক করা হয়েছে। স্বর্ণকারের সাহায্যে কম্বলের ভেতর থাকা কাপড় থেকে ৯৯৫ গ্রাম ও এর বাইরে তাদের কাছ থেকে ২৯৭ গ্রাম ওজনের আরও ১৫টি স্বর্ণের চুড়ি জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দ করা ১ হাজার ২৯২ গ্রাম ওজনের স্বর্ণের বাজারমূল্য এক কোটি চার লাখ টাকা।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com