মঙ্গলবার, ০৬:৪৭ পূর্বাহ্ন, ১৭ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

এবার ‘অ্যানিমেল ২’ তে থাকছেন ভিকিও

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

বলিউডের অন্যতম আলোচিত সিনেমা অ্যানিমেল-এর প্রথম পর্বেই বাজিমাত করেছেন পরিচালক সন্দীপ ভাঙা রেড্ডি। জনপ্রিয় এ সিনেমার সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’ সম্পর্কে নিশ্চিত করেছেন সন্দীপ।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের খবরে জানা যায়, অ্যানিমেলের সিক্যুয়েল ‘অ্যানিম্যাল পার্ক’ আরও বেশি অ্যাকশনে ভরপুর হতে চলেছে। এতে রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে ভিকি কৌশলকে। রণবীরকে নায়ক ও খলনায়ক দুই চরিত্রেই দেখা যাবে।

তবে জানা যায়, অ্যানিমেলে অভিনেতা রণবীরের বিপরীতে রাশমিকা মান্দানাই থাকছেন। তবে এবার যোগ হবে আরেক নতুন নায়িকা। আর তিনি হলেন মালবিকা মোহন। মালবিকাকে দেখা যাবে খলনায়ক রণবীরের বিপরীতে।

জানা যাচ্ছে, ২০২৬ সাল থেকেই শুটিং শুরু করবেন ভিকি ও রণবীর। ধুন্ধুমার অ্যাকশনে এবার আরও রক্তের খেলায় যোগ দেবেন দর্শকরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com