শুক্রবার, ১১:০০ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র টিকফা বৈঠক আজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ১২০ বার পঠিত

বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সংক্রান্ত পরিষদের ইন্টারসেশনাল বৈঠক বসছে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র।

আজ রোববার ঢাকায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। বৈঠকে মার্কিন বাজারে বাণিজ্য সুবিধা চাইবে বাংলাদেশ। অন্যদিকে যুক্তরাষ্ট্র শ্রম সংস্কার, মেধাসত্ত্ব ও তথ্য সুরক্ষা আইনে জোর দেবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, বৈঠকে মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের (ইউএসটিআর) দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ব্রেন্ডান লিঞ্চ দেশটির পক্ষে নেতৃত্ব দেবেন। ইতোমধ্যে তিন দিনের সফরে একটি প্রতিনিধিদল নিয়ে লিঞ্চ ঢাকায় এসেছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি যুক্তরাষ্ট্র থেকে কোনো প্রতিনিধির প্রথম বাংলাদেশ সফর। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, বৈঠকে বাংলাদেশ শ্রম ইস্যুতে যে অগ্রগতি অর্জন করেছে তা তুলে ধরবে এবং আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) যে নকশা পাঠিয়েছে বাংলাদেশ, তা তুলে ধরা হবে। এছাড়া বাংলাদেশের মূল লক্ষ্য বৈঠকে মার্কিন বাজারে বাংলাদেশী পণ্যের বাণিজ্য সুবিধা পাওয়ার বিষয়টি তুলে ধরা।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বৈঠকে যুক্তরাষ্ট্র শ্রম সংস্কার, মেধাসত্ত্ব ও তথ্য সুরক্ষা আইনে জোর দেবে। এছাড়া শ্রম আইনের সংস্কার এবং বাস্তবায়নের বিষয়টি তুলে ধরার পাশাপাশি মার্কিন পক্ষ গত টিকফা বৈঠকের পর যেসব অগ্রগতি হয়েছে তা জানতে চাইতে পারে।

গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সপ্তম টিকফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com