শনিবার, ১০:৪৫ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মধ্যরাতে ১ ঘণ্টা ধীরগতি থাকবে ইন্টারনেট

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ২৬৭ বার পঠিত

কুয়াকাটায় দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের (সিইএ-এমই-ডব্লিউ-৫) রক্ষণাবেক্ষণের কাজ আজ শুরু করবে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)। এ কারণে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে ৪টা পর্যন্ত ওই ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট ব্যান্ডউইডথ পরিষেবা বন্ধ থাকবে।

গতকাল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বিএসসিপিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রক্ষণাবেক্ষণের কাজ চলবে ভোররাত ৪টা পর্যন্ত। ফলে এক ঘণ্টা সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৫ এর ইন্টারনেট সেবা বন্ধ থাকবে। এতে সারাদেশে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ধীরগতি কিংবা কোথাও কোথাও সংযোগ বিচ্ছিন্ন থাকতে পারে।

এতে আরো বলা হয়, কাজ চলার সময়ে একেবারেই অচলাবস্থা তৈরি হবে না কোথাও। এসময়ে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪ এর মাধ্যমে ব্যান্ডউইডথ সেবা যথারীতি চালু থাকবে।

বিএসসিপিএলসির পরিচালক মির্জা কামাল আহম্মদ বলেন, সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৫ এর রক্ষণাবেক্ষণে এটি স্বাভাবিক কার্যক্রম। খুব অল্প সময়ের মধ্যেই এ প্রক্রিয়ার সব কাজ শেষ হয়ে যাবে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩-৪টা পর্যন্ত কাজ চলবে। এরপর আবার স্বাভাবিক অবস্থা হয়ে যাবে।

তিনি বলেন, এ সময়টুকু ইন্টারনেট সেবা কিছুটা বিঘ্ন হতে পারে। গ্রাহক পর্যায়ে যেন কোনো ভোগান্তি তৈরি না হয়, সেজন্য আমরা গভীর রাতের এ সময়টি বেছে নিয়েছি। তবে একেবারেই ডিসকানেক্ট (সংযোগ বিচ্ছিন্ন) হওয়ার সুযোগ নেই। কারণ তখন সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪ সচল থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com