বৃহস্পতিবার, ০৩:৫১ অপরাহ্ন, ১২ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু এবার নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা আসল নথি গায়েব করে জাল কাগজে সরকারি প্লট বিক্রি পরীক্ষার খাতায় আসছে শীতে ‘বউ’ চাইলেন দ্বাদশ শ্রেণির ছাত্র

টিকটকে কিশোর-কিশোরীর পরিচয়: অত:পর বাল্যবিবাহ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

বরিশাল নগরের ২৮নম্বর ওয়ার্ডের হরিপাশা এলাকার মুরগি ব্যবসায়ী শামিম হাওলাদারের ছেলে সিয়াম (১৬) এর সাথে টিকটকে পরিচয় হয় যশোর জেলার বাগারপাড়া উপজেলার নারিকেল বাড়িয়া ইউনিয়নের পশ্চিম পাড়া গ্রামের রবিউল ইসলামের মেয়ে নাঈমার (১৪)। পরিচয়ের কয়েক মাসের মাথায় পারিবারিক ভাবে দু’জনের বিবাহ হয়। অপ্রাপ্ত বয়সের দুজনের বিবাহের খবর এখন ঐ এলাকার সবার মুখেমুখে।

হরিপাশা এলাকার বাসিন্দা আব্দুর রহিম ও আবুল কালাম বলেন, অপ্রাপ্ত বয়সের ছেলে-মেয়েদের পারিবারিক ভাবে বিবাহ দেয়া অনেকটা আইনকে বৃদ্ধাঙ্গুল দেখানোর মতো। তাছাড়া এগুলোকে প্রশ্রয় দেয়া মানে অপরাধকে স্বীকৃতি দেয়া।

একই কথা বলেন ঐ এলাকার বাসিন্দা মর্জিনা আক্তার ও শিমুল। তারা বলেন, এরকম নাবালক দুটি ছেলেমেয়েদের পারিবারিক ভাবে বিবাহ হওয়া সামাজিক অবক্ষয়। এতে করে অন্যান্য  অপ্রাপ্ত বয়সের ছেলে-মেয়েরা সহজেই এসব অপরাধে জড়িয়ে পরবে।

এসব বিষয়ে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহাবুবউল্লাহ মজুমদার বলেন, বিষয়টি আমাদের জানা ছিলোনা। যেহেতু এখন জানলাম খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com