মঙ্গলবার, ০৬:৫২ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৫

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৬১ বার পঠিত

ময়মনসিংহের তারাকান্দায় দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২৫ জন।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার কোদালধর বাজারের রামচন্দ্রপুরে এই দুর্ঘটনা ঘটে।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াজেদ আলী জানান, ঢাকা থেকে শেরপুরগামী একটি বাস সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কোদালধর বাজারের রামচন্দ্রপুরে পৌঁছালে শেরপুর থেকে ঢাকাগামী আরেকটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনাকবলিত বাস দু’টি সড়কের পাশের জমিতে পড়ে উল্টে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মীরা যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনায় দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং আহত হয়েছে অনেকেই। লাশ উদ্ধারের পর ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com