শুক্রবার, ১২:২৫ পূর্বাহ্ন, ১২ জুন ২০২৬, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাজেট নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয় কালো টাকা সাদা করার সুযোগ থাকছে, উৎস নিয়ে প্রশ্ন তোলা যাবে না স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ৯ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি সই অ্যাটর্নি জেনারেল, ‘রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে’ ইরানের চোখ ফাঁকি দিয়ে ১০ কোটি ব্যারেল তেল নিয়ে এসেছে মার্কিন বাহিনী: ট্রাম্প বাংলাদেশে ফরাসি ভাষা শিক্ষার প্রসারে ফ্রান্সের সহযোগিতা চাইলেন মাহদী আমিন গ্রুপ পর্বের যে ৫টি ম্যাচ কোনোভাবেই মিস করা যাবে না! আজ রাতে কঠোর হামলা ও খার্গ দ্বীপ দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

৯টি কবিরা গুনাহ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ২১৮ বার পঠিত

তায়সাল ইবনে মায়াস রহ: বলেন, আমি যুদ্ধ-বিগ্রহে লিপ্ত ছিলাম। আমি কিছু পাপকাজ করে বসি যা আমার মতে কবিরা গুনাহের শামিল। আমি তা ইবনে উমার রা:-এর কাছে উল্লেখ করলে তিনি জিজ্ঞেস করেন, তা কী? আমি বললাম, এই এই ব্যাপার। তিনি বলেন, এগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত নয়।

কবিরা গুনাহ ৯টি :

১. আল্লাহর সাথে শরিক করা;

২. নরহত্যা;

৩. জিহাদের ময়দান থেকে পলায়ন;

৪. সতী-সাধ্বী নারীর বিরুদ্ধে যেনার মিথ্যা অপবাদ রটানো;

৫. সুদ খাওয়া;

৬. ইয়াতিমের মাল আত্মসাৎ করা;

৭. মসজিদে ধর্মদ্রোহী কাজ করা;

৮. ধর্ম নিয়ে উপহাস করা এবং

৯. সন্তানের অসদাচরণ যা মা-বাবার কান্নার কারণ হয়।

ইবনে উমার রা: আমাকে বলেন, তুমি কি জাহান্নাম থেকে দূরে থাকতে এবং জান্নাতে প্রবেশ করতে চাও? আমি বললাম, আল্লাহর শপথ! আমি তাই চাই। তিনি বলেন, তোমার মা-বাবা কি জীবিত আছেন? আমি বললাম, আমার মা জীবিত আছেন। তিনি বলেন, আল্লাহর শপথ! তুমি তার সাথে নম্র ভাষায় কথা বললে এবং তার ভরণপোষণ করলে তুমি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে, যদি কবিরা গুনাহগুলো থেকে বিরত থাক।

-আল আদাবুল মুফরাদ-৮, তাবারির তাফসির, আবদুর রাযযাক আল-খারাইতির মাসাবিউল আখলাক

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com