বুধবার, ০৯:৫১ পূর্বাহ্ন, ১৫ জুলাই ২০২৬, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আন্দোলনকারীদের উসকে দিলে হিতে বিপরীত হতে পারে: সর্ব মিত্র চাকমা এমসি কলেজে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন দাবি ভুক্তভোগীর, অস্বীকার অভিযুক্তের, নারী সংক্রান্ত অভিযোগের কথা বলে বিএনপি কার্যালয়ে নিয়ে নির্যাতনের অভিযোগ দীর্ঘ ২০ বছর পর কলকাতায় যাচ্ছেন তসলিমা নাসরিন বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘স্টার্টআপ উদ্যোক্তাকে ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা করার চেষ্টা করব’ সংসদ ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি অবসরে আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম বাঁধ মেরামত ও নদী তীর সংরক্ষণে জোরালো ব্যবস্থা নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

মাধবদীতে ইউপি সদস্যকে গুলির পর গলা কেটে হত্যা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

নরসিংদীর মাধবদীতে দিনের বেলা জনসমক্ষে এক ইউপি সদস্যকে গুলি করে এবং গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার আমদিয়া ইউনিয়নের পাকুড়িয়া বাজারে এই ঘটনা ঘটে।

নিহত রুবেল আহাম্মেদ ওরফে বডি রুবেল আমদিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ভৌয়ম গ্রামের শাজাহান মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রুবেল আহাম্মেদ ওরফে বডি রুবেল দুপুরে পাকুড়িয়া বাজারে আসেন। কাজ শেষে পৌনে ১টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ির দিকে যাচ্ছিলেন। ওই সময় প্রাইভেটকারযোগে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ করে পরপর ৬ রাউন্ড গুলি করে। গুলিবিদ্ধ হওয়ার পর রুবেল মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুর্বৃত্তরা তার শরীরের উপরে বসে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে বীরদর্পে পালিয়ে যায়।

প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় জমায়। হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মাদবধী থানার এসআই ফজলে রাব্বি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে ইউপি সদস্যের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কেন হত্যা হলো তা তদন্তের পর বলা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com