বৃহস্পতিবার, ০৩:৪৬ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

ঈদে দেড় ডজন নাটকে যাহের আলভী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৩২ বার পঠিত

আসছে ঈদ উপলক্ষে নির্মিত প্রায় দেড় ডজন নাটকে দেখা যাবে এ সময়ের অভিনেতা যাহের আলভীকে। বর্তমানে নাটকগুলোর শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য, সুপার হিরো, কপাল, আমার মত এত সুখী, টাকার গরম, গাইয়্যা, সাধারণ পরিবহন, শনির দশা, ওয়েটিং ফর লাভ, খাদক, বার্থডে গার্ল, ভাবীর হোটেল, সেলফোনে বৃষ্টি, মাইরের উপর ভিটামিন নাই, বস এর বোন।

নাটকগুলোতে অভিনয় প্রসঙ্গে যাহের আলভী বলেন, ‘অভিনয় আমার ভালোলাগা, ভালোবাসা। গত কয়েকবছরের অন্যান্য ঈদের চেয়েও বেশি নাটক প্রচার হতো। তবে এখন গল্পের দিকে নজর দেওয়ায় কাজ কম করছি। যেসব নাটকে কাজ করছি গল্পগুলো অসাধারণ। এখানে মজার যেমন গল্প আছে আবার সিরিয়াস গল্পের নাটকও রয়েছে। তবে প্রত্যেকটি নাটকে আমাকে ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে। প্রতিটি কাজই দর্শকের কাছে ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

তিনি আরও বলেন, ‘এর আগেও আমার যে কাজগুলো প্রচারিত হয়েছে সেগুলোতে খুব ভালো প্রশংসা পেয়েছি। আমি গঠনমূলক সমালোচনা পছন্দ করি। যারা আমার কাজের ভালো-খারাপ দিকগুলো বলে তারাই প্রকৃত দর্শক। আমি চাই আমার কাজের সমালোচনাও হোক। তাহলে পরবর্তী কাজে ভুলগুলো শুধরে নিতে পারব।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com