বৃহস্পতিবার, ০২:৩৩ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
১০ দিনেও প্রধান আসামি গ্রেপ্তার না হওয়ায় গৌরনদী থানার সামনে সাংবাদিকদের মানববন্ধন ৭৩ দিনেই কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব, বিস্মিত শিক্ষক-অভিভাবক সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: শান্ত সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর, ভাইকে ‘হত্যার হুমকি’ সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে : নৌ প্রতিমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২১১ বার পঠিত

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ রাখার এ সিদ্ধান্ত সাময়িক। সেতুতে স্পিডগান মেশিন ও সিসি ক্যামেরা বসানোর পরই মোটরসাইকেল চলাচলের অনুমতি দেওয়া হবে।কবে থেকে মোটরসাইকেল চলবে, তা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।’

আজ মঙ্গলবার সচিবালয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ও শুদ্ধাচার পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

পদ্মা সেতু হয়ে যা্ওয়ার পরও মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে শরীয়তপুরের মাঝিকান্দি ঘাটে ফেরি চলাচলের ব্যাপারে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘শিমুলিয়া-মাঝিকান্দি রুটে ফেরি চলাচল বন্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। যানবাহনের চাহিদা যদি থাকে ফেরি চলাচল অব্যাহত থাকবে। শিমুলিয়া ঘাটে এখন ছয়টি ফেরি আছে। যদি চাহিদা না থাকে কোনো ফেরি থাকবে না।’

পদ্মা সেতু চালুর ফলে দক্ষিণাঞ্চলের লঞ্চগুলোর ভবিষ্যৎ কী- এমন প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘পদ্মা সেতু হলেও দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে লঞ্চ চলাচলে কোনো বিঘ্ন ঘটবে না। লঞ্চমালিকেরা আরও সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে লঞ্চ চালাবেন।’

পদ্মা সেতুর নাট-বল্টু খোলার ব্যাপারে নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘অসচেতন ও দেশবিরোধী নেতৃত্বের কারণে খালেদা জিয়া পদ্মা সেতু নিয়ে নেতিবাচক মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, এ সেতু ভেঙে পড়বে। ওই বক্তব্যের ফলে তাঁর কিছু অনুসারী এ নাট খুলে ফেলেন।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com