শুক্রবার, ০৫:১৮ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ঈদ করতে কোথায় গেলেন ফারিণ?

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৬৩ বার পঠিত
সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। কয়েক দিন আগে ভারত থেকে পেয়েছেন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড। ‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য তাঁর এ অনন্য অর্জন। ২৯ মার্চ সেটি গ্রহণ করতে আগেই কলকাতায় গিয়েছিলেন ফারিণ।

সেখানে বেশ কিছু কাজ সেরে সেখানে থেকে পাড়ি জমান তুরস্কে।দিন কয়েক আগে কলকাতা থেকে কালের কণ্ঠ’র কাছে এই অভিনেত্রী বলেন, ‘আমি আর আমার স্বামী একসঙ্গে এবার তুরস্কে ঈদ পালন করব। এ কারণেই ওখানে যাওয়া। একেবারে ঈদ করে তারপর দেশে ফিরব।

তবে এরই মধ্যে তুরস্কে পৌঁছেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও প্রকাশ করছেন সেখানকার। ঘুরছেন বেশ। তবে ঈদ শেষ করে কবে দেশে আসবেন সেটি জানাননি তিনি।

এদিকে গেল বছর আগস্টে বিয়ের খবর প্রকাশ্যে আনেন তাসনিয়া ফারিণ। অভিনেত্রীর স্বামীর নাম শেখ রেজওয়ান। তিনি বিদেশে কর্মরত। তবে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা এখনো বাকি রয়েছে।

টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ ২০১৭ সালে ‘আমরা আবার ফিরবো’ শীর্ষক একটি নাটকের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন।

অভিনয় ক্যারিয়ারে অল্প সময়েই জনপ্রিয়তা অর্জন করেন। সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি আলোচিত নাটক ও ওয়েব সিরিজে দেখা গেছে তাঁকে। পেয়েছেন পুরস্কারও। 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com