শুক্রবার, ১১:০১ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ঢাকা সফরে এলেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

ঢাকায় দু’দিনের সফরে এলেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।

রোববার সকাল ৯টা ২৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাকে স্বাগত জানান।

মাউরো ভিয়েরা রোববার দুপুর ২টা ২০ মিনিটে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

৩টা ২০ মিনিটে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সাথে বৈঠক করবেন তিনি। পরে বিকেল পৌনে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

আগামীকাল সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন মাউরো ভিয়েরা। এরপর গাজীপুরে স্কয়ার ফার্মাসিটিকালসের কারখানা ও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করবেন তিনি।

দুপুরে ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জি২০-এর বর্তমান চেয়ার হিসেবে ব্রাজিলের অগ্রাধিকার বিষয়ে কথা বলবেন। বিকেল ৪টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্যবসায়ীদের সাথে সাক্ষাৎ করবেন মাউরো ভিয়েরা। পরে এফবিসিসিআইয়ের আয়োজনে ইফতার ও রাতের খাবারে অংশ নেবেন। রাত ১১টা ৫৫ মিনিটে বিমানযোগে ঢাকা ত্যাগ করবেন তিনি।

একটি বড় প্রতিনিধিদল নিয়ে ঢাকা সফরে এসেছেন মাউরো ভিয়েরা। এই সফরের মাধ্যমের ব্রাজিলের সাথে বাংলাদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তার এই সফরে একটি চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার মাউরো ভিয়েরার সফরকে সামনে রেখে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সাথে আলোচনা করেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। এ সময় তিনি গরুর গোস্ত রফতানির বিষয়টি আলোচনায় তোলেন। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরে এটি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস জানান, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর প্রথমবারের মতো ব্রাজিল থেকে কোনো উচ্চপর্যায়ের সফর এটি। এ সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের মাইলফলক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com