রবিবার, ১২:৪৩ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঈদে বাড়ি যাওয়ার পথে পিকআপের ধাক্কায় স্ত্রী-সন্তান হারালেন শিক্ষক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২২৯ বার পঠিত

ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে পিকআপ-ভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) এক শিক্ষকের স্ত্রী রেশমা আক্তার (৩২) ও ছেলে ফারাবী (৮ মাস)।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাজশাহী থেকে গ্রামের বাড়ি নওগাঁয় যাওয়ার পথে মান্দায় এ দুর্ঘটনা ঘটে।

শিক্ষকের নাম ফিরোজ আলী (৩৫), তিনি পাবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সহকারী অধ্যাপক।

পাবিপ্রবির ছাত্র উপদেষ্টা দফতরের পরিচালক ড. নাজমুল হোসেন জানান, রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার জন্য ফিরোজ আলী সিএনজিচালিত-অটোরিকশা ভাড়া করেন। সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশাটি নওগাঁর মান্দা এলাকায় পৌঁছালে একটি পিকআপ-ভ্যান ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে ঘটনাস্থলেই তার ছয় মাসের ছেলে ফারাবী মারা যায়। এছাড়া তার সাত বছর বয়সী মেয়ের হাত ও পা ভেঙে যায় এবং তার হাতও ভাঙে। দুর্ঘটনায় ফিরোজ আলীর স্ত্রী রেশমা আক্তার (৩২) গুরুতর আহত হলে তাকে বেলা ১১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়। রাত ৯টার দিকে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. হাফিজা খাতুন, প্রো-ভিসি অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহউদ্দিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com