মঙ্গলবার, ০৯:২৬ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

সাভারে তেলের লরি উল্টে আগুন : মৃতের সংখ্যা বেড়ে ৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ২৩০ বার পঠিত

সাভারের হেমায়েতপুরে একটি তেলবাহী লরি উল্টে আগুনের ঘটনায় দগ্ধ আরো দু’জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, ট্রাকচালক হেলাল (৩০) ও হেলপার সাকিব (২৪)। দু’জনের শরীর শতভাগ দগ্ধ ছিল।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান হেলাল। এরপর রাত ১টার দিকে মারা যান সাকিব

এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন ডা. মো: তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় আরো ছয়জনকে দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে বর্তমানে ৪৫ শতাংশ দগ্ধ নিয়ে মিলন মোল্লা, ২০ শতাংশ দগ্ধ শিশু মিম, ১০ শতাংশ দগ্ধ নিয়ে আল আমিন, ৮ শথাংশ দগ্ধ নিয়ে নিরঞ্জন, ৫ শথাংশ দগ্ধ নিয়ে আব্দুস সালাম ও ১৫ শতাংশ দগ্ধ নিয়ে আলামিন চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধদের মধ্যে আরো দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোরপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের চারটি ইউনিট চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ঘটনাস্থলেই ইকবাল নামে একজন ট্রাক হেলপার মারা যান। নজরুল ইসলাম নামে আরেকজন ব্যাবসায়ী শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে নেয়ার পর মারা যান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com