বৃহস্পতিবার, ০২:৩১ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মুলাদীতে পবিত্র ফাতেহা -ই- ইয়াজদাহম পালিত  আড়িয়াল খাঁর ভাঙনে গৌরনদীতে দুই বছরে ৪০ পরিবার নিঃস্ব এক মাসে বিলীন পাঁচ বসতভিটা, ঝুঁকিতে স্কুলের সড়ক-ব্রিজ গৌরনদীতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘ চায়না দুয়ারী’ জাল, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য  উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ খুলনায় চাঞ্চল্যকর শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় গ্রেপ্তার ৩ দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ১১ ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রচারণা ভিত্তিহীন যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা তেলের দাম কমল

নেদাল্যান্ডসে ভয়ঙ্কর টর্নেডোর আঘাত, হতাহত ১০

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৫২ বার পঠিত

নেদাল্যান্ডসের সমুদ্র পাড়ের শহর জিরেকিজিতে সোমবার ভয়ঙ্কর টর্নেডোর আঘাতে একজনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে ৯ জন।

গত তিন দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা এটিই প্রথম মারাত্মক টর্নেডো।

শহরটিতে টর্নেডো ব্যাপক ধ্বংসযজ্ঞের চিহ্ন রেখে গেছে। এর আঘাতে ঘরবাড়ির ছাদ উড়ে গেছে এবং গাড়ির ওপর গাছ উপড়ে পড়তে দেখা গেছে।

হেগের কাছে ওয়াসেনার শহরের বাসিন্দা ৭৩ বছর বয়সী একজন নারী টর্নোডোর আঘাতে প্রাণ হারিয়েছেন। পুলিশ একথা জানায়।

প্রাণ হারানো নারী একজন পর্যটক। বাড়ির ছাদের টাইলস এসে তার মাথায় পড়লে তিনি প্রাণ হারান।

আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ঘটনাস্থলে চিকিৎসা দেয়া হয়।
ডাচ আবহাওয়া সংস্থা কেএনএমআই সোমবার বলেছে, দেশটিতে সর্বশেষ মারাত্মক টর্নেডো ১৯৯২ সালে আঘাত হানে। এর আগে ১৯৭২ এবং ১৯৮১ সালে ভয়াবহ টর্নেডো আঘাত হানে।

সংস্থাটি বলছে, প্রবল ঘূর্ণিঝড় যাকে টর্নেডোও বলা যায়, আমাদের দেশে খুব বিরল ঘটনা।
সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com