বৃহস্পতিবার, ০৪:০৩ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

জমে উঠেছে রাজ-বুবলীর প্রেম ভালোবাসা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৩০ বার পঠিত

একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শরীফুল রাজ ও শবনম বুবলী। অনেকটাই চুপিসারে তারা শেষ করেছেন নতুন সিনেমার শুটিং। আর প্রথম ঝলকে এই দুই তারকাকে পাওয়া গেছে ভিন্ন এক রূপে। ‘দেয়ালের দেশ’ হতে যাচ্ছে রাজ-বুবলীর অন্যরকম একটি সিনেমা।

গেল ২৩ মার্চ টিজার প্রকাশের পর এবার প্রকাশ্যে এসেছে সিনেমার প্রথম গান। যেটা উন্মুক্ত করা হয়েছে গতকাল শনিবার বিকালে। টিজারে যে আভাস দিয়েছিলেন তরুণ নির্মাতা মিশুক মনি গানেও তার কমতি রাখেননি, বজায় রেখেছেন ধারাবাহিকতা।

‘বেঁচে যাওয়া ভালোবাসা’ শিরোনামে গানটির কথা লিখেছেন রোহিত সাধু খাঁন। সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী। গেয়েছেন মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি। গানটির চিত্রনায়নে উঠে এসেছে এর মূল দুই চরিত্রের অভিনয়শিল্পী শরীফুল রাজ ও শবনম বুবলীর প্রেম রসায়ন। রয়েছে পাওয়া না পাওয়ার হাহাকারও।

‘দেয়ালের দেশ’ সিনেমায় রাজ-বুবলী ছাড়াও আছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা প্রমুখ। এটি নির্মিত হয়েছে মেট্রো সিনেমার ব্যানারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com