শনিবার, ০৭:৪১ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

এক শর্তে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বৈধ হতে পারে : আঙ্কারা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৪৮ বার পঠিত

রাশিয়ার ওপর আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা এক শর্তে গ্রহণযোগ্য হতে পারে বলে মন্তব্য করেছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্টের গণমাধ্যম বিভাগের প্রধান ইব্রাহিম কালিন বলেছেন, ইউক্রেন সঙ্কটকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের আরোপিত নিষেধাজ্ঞা কেবল তখনই বৈধ হবে যখন তা জাতিসঙ্ঘের মাধ্যমে আরোপ করা হবে।

তিনি সোমবার আঙ্কারায় এক বক্তব্যে আরো বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে আঙ্কারা যোগ দেবে না; কারণ এসব নিষেধাজ্ঞায় রাশিয়ার যতটা না ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে তুরস্কের।

মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সমর্থক দেশগুলো বলছে, রাশিয়াকে সামরিক বাজেট কমাতে বাধ্য করার জন্য দেশটির ওপর নিষেধাজ্ঞা কঠোর করা হচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে।

এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে, সে কখনো ন্যাটো জোটে যোগ দেবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com