শুক্রবার, ০৬:৫০ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

গোপনে বিয়ে করলেন তাপসী পান্নু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১১৮ বার পঠিত

ক’দিন আগেই কথা রটে চলতি বছর বিয়ের পিঁড়িতে বসছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। সপ্তাহ না পেরোতেই গুঞ্জন- চুপিসারে দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বোয়েকে বিয়ে করেছেন তিনি! তাদের বিয়ের আসর রাজস্থানের উদয়পুরে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গেল শনিবার বিয়ে সম্পন্ন হয়েছে তাপসীর। এর আগে বুধবার থেকেই শুরু হয় প্রাক-বিবাহ অনুষ্ঠান। বিয়েতে এই যুগলের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। শিখ পরিবারের মেয়ে তাপসী। অন্যদিকে তার স্বামী ক্যাথলিক। তাই শিখ ও খ্রিস্টান দুই রীতিতেই হয়েছে বিয়ের অনুষ্ঠান।

তবে সাত পাক বাঁধা পরার ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও এখনও বিয়ের খবরে মুখ খুলেননি তাপসী। সামনে আসেনি নবদম্পতির বিয়ের ছবিও!

উল্লেখ্য, ম্যাথিয়াস বোয়ে ডেনমার্কের বাসিন্দা। ডেনমার্কের হয়ে অজস্র নজির গড়েছেন তিনি। ২০১২ সালের অলিম্পিকে মেনস সিঙ্গলসে রূপা জিতেছিলেন তাপসীর স্বামী। থমাস কাপ বিজয়ী ডেনমার্ক দলের সদস্যও তিনি। তবে ২০২০ সালে পেশাদার ব্যানডমিন্টনকে বিদায় জানান ম্যাথিয়াস। পরে ভারতীয় ব্যাডমিন্টন দলের ডবলস কোচ হিসেবে যোগ দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com