বুধবার, ১২:০০ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট ১২০ কোটি টাকা মূল্যের ৮ প্লটের নথি গায়েব ট্রাম্পের নৈশভোজে সস্ত্রীক প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী, দেবেন নতুন বাংলাদেশের রূপরেখা প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ গৌরনদীতে প্রশাসনের কাছে চার মাদক বিক্রেতার আত্মসমর্পণ স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার  মেসির জন্য আর্জেন্টিনার বিশেষ জার্সি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, কী আলোচনা হলো ইরানে ফের হামলা নাকি শান্তিচুক্তি, ‘বড় সিদ্ধান্তের’ ইঙ্গিত ট্রাম্পের আগৈলঝাড়ায় অপরাধ দমনে ভূমিকার জন্য ৫ পুলিশ কর্মকর্তাকে প্রেসক্লাবের সম্মাননা

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সিলেটে স্বাস্থ্যমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৩৬১ বার পঠিত

সিলেটসহ সাব জায়গায় বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। তবে বন্যাকবলিত এলাকাগুলোতে বন্যার প্রভাবে নানা রোগ ও বন্যা সৃষ্ট দুর্ঘটনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এ অবস্থায় বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে করণীয় প্রসঙ্গে জরুরি মতবিনিময় সভায় অংশ নিতে হেলিকপ্টারে করে সিলেটে পৌঁছেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার সকালে সিলেটের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সফরসঙ্গী হিসেবে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সকাল ৯টায় রাজধানীর তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে সিলেটের সুনামগঞ্জের উদ্দেশে হেলিকপ্টারে তিনি যাত্রা শুরু করেন। এরপর সিলেটের বেশকিছু এলাকা পরিদর্শন করে বেলা ১১টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

সূত্র জানায়, বন্যার কারণে সড়ক পথে পরিদর্শন প্রায় অসম্ভব বিধায় মন্ত্রী হেলিকপ্টার যোগে সিলেটের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন। এসময় তিনি সিলেটের তাহিরপুর, বিশমবরপুর, সুনামগঞ্জ, দোয়ারাবাজার ও ছাতক পরিদর্শন করেন। এরপর মতবিনিময় সভায় যোগ দেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, বন্যায় সবমিলিয়ে দেশে এখন পর্যন্ত নানা রোগে আক্রান্ত হয়ে এবং বন্যা সৃষ্ট দুর্ঘটনায় ৮৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন মোট ৫ হাজার ৮৯০ জন।

দেশের ১০ জেলায় এখন পর্যন্ত ৮৪ জন মারা গেছে। সিলেট বিভাগেই ৫২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ১৮ জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে ২৬ জন, মৌলভীবাজারে ৪ জন এবং হবিগঞ্জে ৪ জন মারা গেছেন।

ময়মনসিংহ বিভাগে বন্যাজনিত কারণে মৃত্যু হয়েছে ২৮ জনের। এর মধ্যে ময়মনসিংহ জেলায় ৫ জন, নেত্রকোণা জেলায় ৯ জন, জামালপুর জেলায় ৯ জন এবং শেরপুর জেলায় ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও রংপুর বিভাগে এখন পর্যন্ত বন্যায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে ৩ জন এবং লালমনিরহাটে ১ জন মারা গেছেন। তবে রংপুর বিভাগে কারো মৃত্যু হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com