বৃহস্পতিবার, ০৪:২৩ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মুলাদীতে পবিত্র ফাতেহা -ই- ইয়াজদাহম পালিত  আড়িয়াল খাঁর ভাঙনে গৌরনদীতে দুই বছরে ৪০ পরিবার নিঃস্ব এক মাসে বিলীন পাঁচ বসতভিটা, ঝুঁকিতে স্কুলের সড়ক-ব্রিজ গৌরনদীতে অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ‘ চায়না দুয়ারী’ জাল, হুমকিতে পরিবেশ ও জীববৈচিত্র্য  উখিয়ায় পাহাড় কাটায় বাধা দেওয়ায় বন কর্মকর্তাদের ওপর হামলা, আহত ২ খুলনায় চাঞ্চল্যকর শিক্ষার্থী আজমুল হত্যা মামলায় গ্রেপ্তার ৩ দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ১১ ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন শেখ হাসিনার কথিত প্রত্যাবর্তন নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রচারণা ভিত্তিহীন যে কৌশলে অনলাইনে যৌন নিপীড়নের ভয়ানক ফাঁদ পাতছে অপরাধীরা তেলের দাম কমল

যুক্তরাজ্যকে এক লাখ রোহিঙ্গার পুনর্বাসনের অনুরোধ ঢাকার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২৪২ বার পঠিত

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন যুক্তরাজ্যকে ন্যায়বিচার ও মানবাধিকারের অন্যতম প্রতিষ্ঠাকারী উল্লেখ করে দেশটিকে বাংলাদেশে আশ্রয় নেয়া এক লাখ রোহিঙ্গাদের উন্নত জীবন নিশ্চিত এবং বাংলাদেশের ওপর থেকে রোহিঙ্গাদের বোঝা কমাতে পুনর্বাসনের বিষয়টি বিবেচনা করার প্রস্তাব করেছেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ ট্রাসের সাথে এক দ্বিপক্ষীয় বৈঠকে এ প্রস্তাব দেন ড. মোমেন।

কিগালিতে অনুষ্ঠিত এ বৈঠকে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিমও উপস্থিত ছিলেন।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এলিজাবেথ ট্রাস রোহিঙ্গাদের প্রতি বাংলাদেশের উদার আতিথেয়তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘যদি যুক্তরাজ্য এটির দিকে নজর দিতে পারে, তবে রোহিঙ্গা সঙ্কটের সর্বোত্তম সমাধান হবে তাদের স্বদেশে নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করা।’

লন্ডনের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ট্রাসকে অবহিত করেছেন যে মিয়ানমার সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতির অভাবে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তন প্রক্রিয়ায় দীর্ঘস্থায়ী সঙ্কট ও অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

মিয়ানমারের বর্তমান রাজনৈতিক অস্থিরতায় ব্রিটিশ সরকারের উদ্বেগ প্রকাশ করে ট্রাস রোহিঙ্গা সঙ্কট সমাধানে যুক্তরাজ্যের অব্যাহত প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে আশ্বাস দেন যে আসিয়ান ও এর সহযোগী জি৭ দেশগুলোর সাথে যুক্তরাজ্য রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধানের জন্য মিয়ানমারের ওপর চাপ বাড়াবে।

ড. মোমেন বলেন, যুক্তরাজ্য গত তিন বছরে মিয়ানমারে দুই দশমিক পাঁচ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ করেছে এবং ৫০০ মিলিয়নেরও বেশি দ্বিপক্ষীয় বাণিজ্য করেছে। তাদেরও রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমার কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে হবে।

বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারদের মধ্যে যুক্তরাজ্যের সাথে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য সম্পর্কের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন ২০২৯ সালের পর্যন্ত যুক্তরাজ্যের করবিহীন জিএসপি সুবিধার মেয়াদ বাড়ানোর আবেদন করেছেন।
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com