শুক্রবার, ০৬:৫১ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

৭ বছর ধরে চেষ্টার পর ব্যর্থ রানি বললেন, ‘পারলাম না’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১২২ বার পঠিত

বলিউডের দর্শকপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জি। ব্যক্তিগত জীবনে প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে ঘর বেঁধেছেন। এ দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। দ্বিতীয় সন্তানের মা হতে চেয়েছিলেন রানি। কিন্তু দুর্ভাগ্যক্রমে গর্ভপাতে মারা যায় সন্তান।

গত বছর মেলবোর্নে অনুষ্ঠিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে মূল বক্তা হিসেবে উপস্থিত হয়ে নিজের গর্ভপাত নিয়ে খোলামেলা কথা বলেছিলেন রানি। ফের বিষয়টি নিয়ে কথা বললেন তিনি। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম গালাটা প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে রানি জানান, তিনি আর দ্বিতীয় সন্তানের মা হতে পারবেন না।

এ আলাপচারিতার রানি মুখার্জি বলেন, ‘আমি ৭ বছর দ্বিতীয় বাচ্চার জন্য চেষ্টা করেছি। আমার মেয়ের বয়স এখন ৮ বছর। ওর বয়স যখন এক-দেড় বছর তখন থেকে চেষ্টা করে আসছিলাম। সর্বশেষ আমি অন্তঃসত্ত্বা হই। কিন্তু আমি আমার সন্তানটিকে হারিয়ে ফেলি।’

আর মা হতে পারবেন না জানিয়ে রানি মুখার্জি বলেন, ‘আমি ৪৬ বছর বয়সী হতে যাচ্ছি, এটি এমন বয়স যখন সন্তান নিতে পারব না। এটি খুবই বেদনাদায়ক। কারণ আমি আমার কন্যাকে আর কোনো ভাই-বোন দিতে পারব না। আমার জন্য সত্যি এটি বেদনার।’

কন্যা আদিরাকে নিয়ে ভীষণ আনন্দিত রানি। কৃতজ্ঞতা প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, ‘আমাদের যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকতে হবে। আদিরা আমার অলৌকিক সন্তান এবং তার জন্য সত্যি আমি সুখী। আমি নিজেকেই বলি, আদিরাই আমার জন্য যথেষ্ট।’

২০১৪ সালে আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি। তারপর অভিনয় থেকে দূরে সরে যান এই অভিনেত্রী। ধীরে ধীরে অভিনয়ে ফিরছেন রানি।

উল্লেখ্য, রানি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। গত বছর মুক্তি পায় এটি। এ সিনেমার শুটিং শুরুর আগে গর্ভপাত হয় রানীর। কিন্তু তিনি এ ঘটনা কাউকে জানাননি। এমনকী এ সিনেমার প্রযোজক-পরিচালক কেউ-ই তা জানতেন না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com