মঙ্গলবার, ০৯:২৯ অপরাহ্ন, ১৬ জুন ২০২৬, ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে ৪ জনকে গণধোলাই

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১২২ বার পঠিত

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ছিনতাইয়ের অভিযোগে চার ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা।

শুক্রবার (২২ মার্চ) ভোরে উপজেলার গোগনগর এলাকায় ওই ঘটনা ঘটে।

এ সময় পুলিশ জরুরি সেবা ৯৯৯-তে কল পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো: শাহাদাত হোসেন।

তিনি জানান, ‘ভোরে জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে কল পেয়ে জানতে পারি গোপনগর এলাকায় ছিনতাইয়ের অভিযোগে চার ব্যক্তিকে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। তাৎক্ষণিক ফোর্স পাঠাই ঘটনাস্থলে। আমাদের পুলিশ অভিযুক্ত চার ব্যক্তিকে আহত অবস্থায় নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। ওই ব্যক্তিরা আপাতত চিকিৎসাধীন আছে। আমরা চেষ্টা করছি তাদের পরিচয় জানার জন্য।’

পুলিশের এই অফিসার জানান, ‘হাসপাতালে পুলিশের আওতায় আছেন তারা। আমরা ঘটনার যাচাই করছি। মামলা প্রক্রিয়াধীন আছে, তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com