শুক্রবার, ১০:১২ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

ঈদে টানা ৬ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

ঈদ মানেই আনন্দ। এবার ঈদুল ফিতরে সেই আনন্দ আরও বাড়ছে সরকারি চাকরিজীবীদের। তারা পাচ্ছেন টানা ৬ দিন ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের দিন ও পরের দিন নির্বাহী আদেশে ছুটি দেয় সরকার।

কর্মকর্তারা জানান, প্রতি বছর ঈদের আগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির একটি তালিকা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়। মন্ত্রিসভা থেকে সেই তালিকা অনুমোদনের পর প্রজ্ঞাপন জারি করা হয়। এ বছর এখনো তালিকা পাঠানো হয়নি, তবে প্রস্তুতি চলছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এ বছর ১২ মার্চ থেকে রোজা শুরু হয়েছে। সাধারণত ২৯ রমজান থেকে সরকারি অফিস বন্ধ থাকে। সেই হিসাবে ৯-১০-১১ (মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার) থাকবে ঈদের ছুটি। পরের দুই দিন ১২-১৩ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। এরপরের দিন ১৪ এপ্রিল (রবিবার) বাংলা নববর্ষের (পয়লা বৈশাখ) ছুটি। এবার ২৯ বা ৩০ রোজা হলেও ছুটি থাকছে ৬ দিনই।

শাওয়াল মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে নির্ধারিত হয় ঈদুল ফিতর। জাতীয় চাঁদ দেখা কমিটি চাঁদ দেখা সাপেক্ষে ঈদের দিন নির্ধারণ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com